সামাজিক দুরুত্ব বজায় রাখতে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করতে হবে —জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাঁথিয়া (পাবনা) প্রতিধিনিঃ
পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেছেন, কেভিড-১৯ করোনা ভাইরাস সংক্রামণ রোধে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌর সভা ও উপজেলা ভিত্তিক কমিটি গঠন করে সঠিকভাবে বাস্তবায়নের আহবান জানান। এছাড়াও গ্রাম্য পুলিশ ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে করোন প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় কর্মকর্তারা বলেন, এরই মধ্যে জীবনের ঝুকি নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দিন রাত হাট বাজার ঘুরে বেড়াচ্ছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান। বর্তমান ।ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরতদের বাড়িতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন সঠিক ভাবে নিশ্চিত করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code