সিলেটে কারা অভ্যন্তরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

সিলেট অফিস

Manual1 Ad Code

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ (বাদাঘাটে) ব্যতিক্রমধর্মী এক আয়োজনে মুখরিত হয়ে ওঠে কারা অভ্যন্তর। বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদনের অংশ হিসেবে কারা কর্তৃপক্ষ আয়োজন করে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় ।

Manual3 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স মোঃ ছগির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন, কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার এবং বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার শামীমা নাসরিন তানিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারারক্ষী শাহ আলম, সোহেল রানা, সইদুল ইসলাম, প্রদীপ দাসসহ অন্যান্য কর্মকর্তারা।

Manual6 Ad Code

পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি উপহার সামগ্রী তোলে দেন। তুলে দেন ট্রপি ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা ফাইনাল, সম্মাননা ক্রেস্ট দেয়া হয় অতিথিদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেটে কারা অভ্যন্তরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code