সুন্দরবনের কোকিলমনি থেকে বাঘের মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকা থেকে সোমবার দুপুরে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা। অর্ধেক পচন ধরা বাঘটি পরিক্ষা-নিরিক্ষার পর মাটিচাপা দেয়া হবে বলে জানাগেছে।
সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আরেফিন সিদ্দিকির নেতেৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তাদের আওতাধীন বনের কবরখালী খালের পাড়ে একটি বাঘ মৃত অবস্থায় দেখতে পায়। বাঘটির পিছনের অংশ পচে মাটির সাথে মিশে রয়েছে। তাদের ধারনা বার্ধক্যজনিত কারনে বাঘটি মারা যাওয়ার পরে পিছনের কিছু মাংস কুমিরে খেয়ে ফেলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘটি পুরুষ না মাদি তা নিশ্চিত হতে পারেনি তারা।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান, যেহেতু বার্ধক্যজনিত কারনে মারা গেছে তাই ময়না তদন্ত ছাড়াই বাঘটি কোকিলমনি টহলফাঁড়িতে নিয়ে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ঘটনার পাঁচ মাস আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বনে একটি মৃত বাঘ উদ্ধার করে বনরক্ষীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code