সুসংবাদ সিলেটের আরো ২৪ জনের রিপোর্ট নেগেটিভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সিলেটে মঙ্গলবার স্যাম্পুল গ্রহণ করা আরো ২৪ জনের রিপোর্ট এসেছে। তবে, সুসংবাদ হলো-এই ২৪ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থ্যাৎ তাদের কেউই করোনা আক্রান্ত নন। সিলেটে প্রথম ধাপের পরীক্ষায় এর আগে আরো ৯৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে। এই নিয়ে প্রথম দিনে গ্রহণ করা মোট ১১৮ জনের রিপোর্টই একসাথে নেগেটিভ হলো। অর্থাৎ প্রথম ধাপে টেস্ট করা কোনো রোগীর শরীরে লক্ষণ নেই করোনার।

Manual2 Ad Code

বিষয়টি বংলানিউজইউএস নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক হিমাশু লাল রায়।

Manual2 Ad Code

 

সিলেটে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কাজ। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৭ এপ্রিল মঙ্গলবার ৯৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। আপাতত: তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ সতর্কতার আহবান জানিয়েছেন।

Manual7 Ad Code

জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও বাসাবাড়ির বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে মঙ্গলবার ১১৮ জনের ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

এদিকে  সিলেট ওসমানী হাসপাতালে বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক রোগীর টেস্ট গ্রহণ করা হয়েছে বলে বাংলানিউজইউএস নিশ্চিত করে হিমাংশু লাল রায় বলেন এগুলার রিপোর্ট আগামীকাল ১০ এপ্রিল আসবে।

 

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code