স্পেনের মাদ্রিদে আওয়ামীলীগ নেতৃবৃনদের উপহার সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বকুল খান : স্পেনে কভিড-১৯ কারণে পরিস্থিতির শিকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে,পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে স্পেন আওয়ামী লীগও সেন্টু কুলতুরাল বাংলাদেশী স্পানিয়া । গত ২৪এপ্রিল স্পেনের মাদ্রিদে লাভাপিয়েছে আলম ট্রান্সফারের থেকে প্রায় ২৫০ জনের হাতে উপহার সামগ্রী তুলে দেন স্পেন আওয়ামী লীগের সভাপতি ও সেন্ট্র কুলতুরাল বাংলাদেশী স্পানিয়ার সিইও এস আর আই এস রবিন।
তিনি জানান মাদ্রিদে প্রায় ৬শত কাগজবিহীন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান প্রক্রিয়া চলবে আগামী সোমবার পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিজভীর আলম,সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম দবির তালুকদার,সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার ,স্পেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শাহ আলম,স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম মাস্টার,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুল আজিজ, স্পেন আওয়ামী লীগের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তারিক হোসাইন,যুবলীগ নেতা সাইফুল আলম সোহাগ,ছাত্রলীগ আহ্বায়ক হানিফ মিয়াজী, মোঃ রাজা মিয়া,মোঃ নজরুল ইসলাম, প্রমুখ।এস আই আর এস রবিন বলেন ,পরিস্থিতির শিকার রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ,আমাদের রাজনীতি হলো মানুষের কল্যাণে |বঙ্গবন্ধু আদর্শ লালন করে শেখ হাসিনার দীক্ষা নিয়ে জনগণের পাশে আমরা থাকবো এটাই আমাদের রাজনীতি |ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে ,দুর্যোগকালীন সময়ে |

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code