স্মিথের বিপিএল শেষ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইনজুরি নিয়ে দেশে ফিরে দুঃসংবাদ শুনলেন স্টিভেন স্মিথ। ডান হাতের কনুইয়ে লিগামেন্ট সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। এতে কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এ অস্ট্রেলিয়ান। তাই বিপিএলে ফেরার আর কোনো সম্ভাবনাই থাকল না স্মিথের। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অনেক নাটকের পর স্মিথের বিপিএলে খেলা নিশ্চিত হয়েছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানস ড্রাফটের বাইরে থেকে তাকে দলে নেওয়ায় বাকি ফ্র্যাঞ্চাইজিরা অভিযোগ তোলে। স্মিথের জন্য তাই খোলোয়াড় দলে নেওয়ার যে বাইলজ সেটাই আংশিক বদলে ফেলেছিল বিসিবি। পরে কুমিল্লার নেতৃত্ব পান এ অস্ট্রেলিয়ান। দুই ম্যাচে পুরো দলের সঙ্গে নিজেকে আপন করে নিয়েছিলেন। ব্যাট হাতে পুরোপুরি মানিয়ে নিতে না পারলেও দলের হয়ে নিজেকে উজাড় করে দেন স্মিথ। কিন্তু ইনজুরিই বিপিএলে তার সময়টা কমিয়ে দিল।

Manual7 Ad Code

কথা ছিল এমআরআই করিয়ে ইনজুরির অবস্থা খুব খারাপ না হলে দুই সপ্তাহের মধ্যে ফিরবেন। কিন্তু স্মিথ এবং কুমিল্লার আশা মাটি করে দিল গতকালের দুঃসংবাদ। বল ট্যাম্পারিংয়ের অপরাধে এক বছর নিষিদ্ধ স্মিথের ক্রিকেটে ফেরার বাকি তিন মাসেরও কম সময়। তাই বাকি সময়টা আর ম্যাচ খেলে কাটানো হচ্ছে না এই ব্যাটসম্যানের।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code