মাঠে ফিররেই দিমুথের ডাবল সেঞ্চুরি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual7 Ad Code

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের অবস্থা ছিল এরকম। মেঘে ঢাকা পড়েছিল আকাশ, তাই আলোর কমতি দেখা দিয়েছিল। প্রায় একঘণ্টা আগে মাঠ থেকে উঠে গিয়েছিলেন খেলোয়াড়রা, এরপর আর ফেরা হয়নি। আজ (শনিবার) চতুর্থ দিনেও আলোর স্বল্পতায় বন্ধ হয়ে গিয়েছিল খেলা।

খানিক পর আবার খেলা শুরু হতেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন করুণারত্নে। তাসকিন আহমেদের বল তার ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ও প্রথম স্লিপের মাঝখান দিয়ে পেরিয়ে যায় সীমানা, আর তাতেই মাইলফলক স্পর্শ করেন তিনি।

Manual6 Ad Code

টেস্টের শীর্ষ যে ৯টি দেশ আছে, তাদের বিপক্ষে শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে সবশেষ ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন কুমার সাঙ্গাকারা, ২০১৫ সালে। প্রায় ৬ বছর আবারও লঙ্কানরা এই কীর্তি দেখলো করুণারত্নের সৌজন্যে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code