১২ ঘন্টায সন্ধান মেলেনি, সাত বন্ধু ও পরিবারের আহাজারি: সিলেটের জাফলংয়ে পানিতে নেমে পর্যটক নিখোঁজ

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

একসাথে বেড়াতে এসে ৮ বন্ধুর মধ্যে সাত বন্ধু অক্ষত অবস্থায় থাকলেও পানিতে তলিয়ে যায় এক বন্ধু । তার নাম আবু সুফিয়ান। নিখোঁজ পর্যটক আবু সুফিয়ানের সন্ধান মিলেনি ১২ ঘন্টায় ও। তার সন্ধান না পাওয়ায় একসাথে বেড়াতে আসা সাত বন্ধু ও পরিবারে চলছে আহাজারি। পরিবার , পরিজন,-স্বজন , প্রিয়জন রয়েছেন আতঙ্ক -উৎকন্টায়।

Manual6 Ad Code

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে ৭ বন্ধুর সাথে এক সাথে মেমে তলিয়ে গেছে আবু সুফিয়ান নামের এক পর্যটক। সেখানেই তিনি নিখোঁজ হন।

নিখোঁজ আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন কস্পিউটার মেকানিক।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ আটজন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। পরে সবাই তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে যান সুফিয়ান।

তার সাথে থাকা রাসেল আহমদ জানান, বিকেলে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন সুফিয়ান।

Manual5 Ad Code

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধার মেলেনি তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম। তিনি জানান

Manual8 Ad Code

পর্যটক সুফিয়ান কে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চলছে। চলছে ডুবুরি দলের উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস ও টুরিস্ট পুলিশ উদ্ধার অভিযানে রয়েছে সচেষ্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ১২ ঘন্টায সন্ধান মেলেনি।। সাত বন্ধু ও পরিবারের আহাজারি সিলেটের জাফলংয়ে পানিতে নেমে পর্যটক নিখোঁজ
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code