অচল হয়ে যেতে পারে শ্রীলঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। দেশটিতে এখন কার্যত কোনো সরকার নেই। এই বাস্তবতায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বিক্রমাসিংহের সতর্কবাণী, দেশে স্থিতিশীল সরকার না আসলে পুরো শ্রীলঙ্কা বন্ধ বা শাটডাউন হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কা বড় ধরনের অনিশ্চয়তার মুখে আছে। বৈদেশিক মুদ্রার সংকট থাকায় পেট্রোলের মতো অত্যাবশ্যকীয় পণ্য কেনা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। আবার আইএমএফের কাছ থেকে বেইল আউট চাচ্ছে দেশটি। কিন্তু দেশে শক্তিশালী সরকার না থাকলে সেই আলোচনাও কতটা আলোর মুখ দেখবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক সংকটে কারণে গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে আইনশৃঙ্খলা রক্ষার বার অর্পণ করেছেন সেনাবাহিনীর হাতে। তবে শ্রীলঙ্কার অনেক মানুষ মনে করেন, বর্তমান এই সংকটে রনিল বিক্রমাসিংহেরও হাত আছে। ফলে অনেকে আবার তাঁর পদত্যাগ দাবি করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code