রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ১১০তম দিনে যা জানা গেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ সেনারা সেভেরোডনেস্ক এলাকার বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। আজত রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের পর রাজপথে তুমুল লড়াই চলছে। এই কারখানায় কয়েকশ’ বেসামরিক আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদারদের প্রধান কৌশলগত লক্ষ্য বদলায়নি: তারা সেভেরোডনেস্কতে আক্রমণ জোরদার করছে, সেখানে ভয়াবহ লড়াই চলছে, কার্যত প্রতি মিটার ভূখণ্ডের জন্য। ডনবাস অঞ্চলে রাশিয়া নিজেদের রিজার্ভ বাহিনী মোতায়েনের চেষ্টা করছে। ইউক্রেনীয় সেনারা শিল্পাঞ্চলটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের একটি ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, সেখানে কোনও অস্ত্র মজুত ছিল না। আঞ্চলিক গভর্নর বরেছেন, হামলায় কয়েকটি বেসামরিক ভবন ধ্বংস হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। পূর্বাঞ্চলীয় সেভেরোডনেস্ক শহরের সঙ্গে লিসিচানস্কের একটি সংযোগ সেতু ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। লুহানস্ক প্রদেশের গভর্নর জানান, এর ফলে বেসামরিক সরিয়ে নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। রবিবার সিভারস্কি নদীতে দুই শহরের এই সংযোগ সেতু ধ্বংস করে রাশিয়ার সেনাবাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code