অতিথি জয়া-জ্যোতিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: এটা বিখ্যাত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয়। এবার একই শহরে বসছে বিশ্ব চলচ্চিত্রের আরেকটি আসর। প্রথমবার আয়োজিত এই উৎসবের নাম ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’। ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। যাতে বিশ্বের অসংখ্য ছবি-শিল্পী-কুশলী অংশ নিচ্ছেন। তাতে থাকছে বাংলাদেশের সমৃদ্ধ অংশগ্রহণ। এমনটাই নিশ্চিত করলেন কলকাতার চলচ্চিত্র উৎসব সংগঠক প্রেমেন্দ্র মজুমদার। তিনি জানান, এই উৎসবের উদ্বোধনী দিনে অন্যতম অতিথির আসনে বসছেন দুই বাংলার জয়া আহসান। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। যাতে ঢাকা থেকে অতিথির আসনে আরও বসছেন পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code