অনলাইনে আবেদন শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: মঙ্গলবার থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে এ বছর শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

Manual3 Ad Code

আজ সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। চলবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Manual5 Ad Code

এর আগে অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি-সম্পর্কিত নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইন ও এসএমএসের মাধ্যমে পূরণ করা যাবে। ভর্তি ফি-সংক্রান্ত নিয়মাবলি যথারীতি মেনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছরও বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপ এ, বি এবং সি-তে  ভাগ করে ভর্তির কাজ সম্পন্ন হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী পছন্দমতো একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখান থেকেই লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code