অনুরোধ রাখলেন টেইলর সুইফট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক মাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করে লিখেন, ‘আমি জানি কানাডার শ্রোতারা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে আরেকটি নিষ্ঠুর গ্রীষ্মে পরিণত করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

বিশ্বনন্দিত পপতারকা টেইলর সুইফট এ বছর ১৭ মার্চ থেকে শুরু করেছেন তার ম্যারাথন কনসার্ট ‘দ্য এরিস ট্যুর’। যেটি আগামী বছর ১৭ আগস্ট পর্যন্ত চলবে। তবে তার এই কনসার্টের অংশ হিসেবে বাদ পড়েছিল কানাডা। এবার টেইলর তার কানাডিয়ান ভক্তদের জন্য আনন্দের বার্তা দিয়েছেন।

Manual3 Ad Code

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধে সাড়া দিয়েছেন টেইলর সুইফট। তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন। কানাডার সংগীতপ্রেমীরা এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন, কারণ পপ সুপারস্টার দেশটিকে তার মিউজিক্যাল সফরে অন্তর্ভুক্ত করেছেন।

Manual3 Ad Code

সুইফট প্রাথমিকভাবে কানাডাকে তার বিশাল এই সফর থেকে বাদ দিয়েছিলেন, যার ফলে তার কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code