অবশেষে প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তিন দিনের নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যের আপত্তির কারণে টানা ১৪ বার ভোট আয়োজন করেও স্পিকার হতে পারেননি তিনি। অবশেষে ১৫ বারের চেষ্টায় মার্কিন পরিষদের নতুন স্পিকারের দায়িত্ব পেলেন ম্যাকার্থি।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা পায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এরপর নতুন স্পিকার হিসেবে কেভিন ম্যাকার্থিকে মনোনয়ন দেয় দলটি। কিন্তু দলের কয়েকজন তার বিরুদ্ধে অবস্থান নেন। তবে সমঝোতার পর ম্যাকার্থিকে ভোট দেন তারা।

Manual1 Ad Code

এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকারের পদটি বেশ গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের কিছু হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন স্পিকার। সাধারণত পরিষদের কার্যক্রম এবং আইনগত দিকগুলো দেখেন স্পিকার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code