অবসর প্রসঙ্গে যা বললেন মুশফিক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন। তামিম ইকবাল অবসরের ঘোষণা না দিলেও খেলছেন না টি-টোয়েন্টি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম কেবল তিন ফরম্যাটে খেলছেন। তবে কুড়ি ওভারের ক্রিকেটে মুশফিকের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে ব্যর্থতার পর তার টি-টোয়েন্টি ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে যায়। আজ (বুধবার) টি-টোয়েন্টি থেকে অবসর প্রশ্নে মুশফিক জানিয়ে দিলেন, আপাতত এ নিয়ে তার কোনও ভাবনা নেই। নিজের সেরাটা দিয়ে খেলে যেতে চান এই ব্যাটার।

Manual3 Ad Code

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে মুশফিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার আপাতত এমন (টি-টোয়েন্টি থেকে অবসর) কোনও ভাবনা নেই। আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যত ম্যাচ খেলার সুযোগ আমার কাছে আসবে এবং যারা যেভাবে চাইবে, আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা করে দেখানোর।’

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code