জয়ের নেশায় মত্ত নিগাররা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের রেশ নিয়েই রবিবার সকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে তারা। আগে খেলা পাঁচ ওয়ানডের সবগুলো হারের রেকর্ড থাকলেও এই সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্বাগতিকদের এগিয়ে রাখছেন।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে নিগার বলেছেন, ‘জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনও ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code