উইকেট নিয়ে সাকিবের কণ্ঠেও স্তুতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: মিরপুরের উইকেট মানেই সেটা টার্নিং ও ধীরগতির। এখানে ব্যাটারদের তেমন কিছুই করার থাকে না। বিপিএলের প্রতি আসরে মিরপুরের উইকেট নিয়ে তাই সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এবার ব্যতিক্রম। শৈত্যপ্রবাহের কারণে প্রথম দুই দিনের প্রথম ম্যাচে স্লো স্কোরিং হয়েছে। বাকি ম্যাচগুলোতে সময় যত গড়িয়েছে রানের বন্যাও বয়েছে। এমন উইকেটে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পর ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও মিরপুরের উইকেট নিয়ে স্তুতি শোনা গেলো। পাশাপাশি তরুণ ব্যাটারদেরও প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

Manual1 Ad Code

বুধবার এক অনুষ্ঠানে সাকিব কিউরেটরদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘এ বছর পিচটা অনেক ভালো। মিরপুরে খুবই আনএক্সপেক্টেড যে এত ভালো পিচ পাই। সো কিউরেটরকে ক্রেডিট দিতেই হয়, সে কারণে এত বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে, এক্সসাইটিং হচ্ছে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code