অভিষেক বিশ্বকাপে পাকিস্তান বধের ২১ বছর পূর্ণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক পরাশক্তির আগমনের জানান দিয়েছিল বাংলাদেশ। আজ সেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। টাইগারদের আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে এই আভাস পাওয়া গিয়েছিল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে।

Manual3 Ad Code

১৯৯৯ সালের ৩১ মে এসেছিল সেই জয়টি। অর্থাৎ আজ সেই জয়ের ২১ বছর পূর্ণ হলো। ২১ বছর আগে ইংল্যান্ডের নর্দাম্পটনে বিশ্ব ক্রিকেট শুনেছিল বাঘের হুংকার। সেই বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তানকে সহজেই ৬২ রানে হারিয়েছিল বাংলাদেশ। কাউন্টি গ্রাউন্ডে সেই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল আমিনুল ইসলামের দল। উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিয়েছিলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন অপি। পরে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আকরাম খান ও শাহরিয়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। আকরাম ৪২ ও শাহরিয়ার ৩৯ রান করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code