অরুণাকে আর করুণা করবেন না পরীমণি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: একটু পেছন থেকে শুরু করা যাক। ২০২১ সালের জুন মাস। পরীমণির জীবনযাপন, সম্পদ নিয়ে চর্চা তখন তুঙ্গে। সিনেমায় সাফল্য না পেয়েও কীভাবে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, দামি গাড়িতে চড়েন, এসব প্রশ্ন সবার মুখে। ওই সময় এক রেডিও অনুষ্ঠানে হাজির হয়ে আগুনে ঘি ঢালেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনিও প্রশ্ন তোলেন, ‘একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে?’

যদিও পরীর নাম উল্লেখ করেননি অরুণা, কিন্তু ইস্যু ধরে বুঝে নিতে কারোর কষ্ট হয়নি। আর তাই পরীমণিও নিজের সম্পদের খতিয়ান তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। জানান, তিনি ব্যাংক লোনে একটি গাড়ি কিনেছেন। আর বাড়ির মালিক নয়, তিনি ভাড়া ফ্ল্যাটে বসবাস করেন।

Manual7 Ad Code

ঠিক দুই বছর পর আজ জুন মাস শুরু হলো। আর এই দিনেই ফের মাথাচাড়া দিয়ে উঠলো পরী-অরুণার ‘পরোক্ষ’ লড়াই! একে-অন্যকে ইঙ্গিত করে ঝাঁজালো মন্তব্য করেছেন। তবে এবারও সচেতনভাবে নাম উচ্চারণ করেননি কেউই।

Manual5 Ad Code

এই ফাঁকে বলা জরুরি, গত কিছু দিন ধরেই টক অব দ্য ইন্ডাস্ট্রি পরীমণি ও শরিফুল রাজ দম্পতি। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়েছে। যেগুলোতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। এই ঘটনায় সুনেরাহ ও তিশার অভিযোগের তীর পরীর দিকে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code