অর্থপাচারকারীরাই হয়ে যাবেন সেরা করদাতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: টাকা পাচারের দায়মুক্তি দিলে পাচারকারীরা কর দিয়ে সর্বোচ্চ করদাতার পুরস্কার পাবেন। তারাই হয়ে যাবেন সেরা করদাতা।’ রবিবার (১২ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। পীর ফজলুর রহমান বলেন, ‘অর্থমন্ত্রী বিদেশে টাকা পাচার আটকাতে ব্যর্থ হয়েছেন। পাচার করা টাকা ফেরত আনার সুযোগ থাকলে মানি লন্ডারিং আইনের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘করোনাকালে অনেক মানুষ অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় চলে গেছেন। কিন্তু এই অর্থবছরেও অনেকে কোটিপতি হয়েছেন। বিদেশে অর্থপাচারও বেড়েছে।

Manual4 Ad Code

অর্থমন্ত্রী করোনাকালীন মানুষের জীবন রক্ষার যে বাজেট উপস্থাপন করেছেন, সেখানে একদিকে মানুষকে রক্ষার চেষ্টা করেছেন, অপরদিকে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া ঠেকাতে পারেননি।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code