অশ্রুসিক্ত নয়নে পিকে বললেন, ‘এটাই শেষ বিদায় নয়’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিদায় বলে দেওয়ায় ন্যু ক্যাম্পে তার শেষটা যে আবেগঘন হতে পারে সেটা অনুমেয়ই ছিল। মাত্র ১০ বছর বয়সে প্রথম বার্সেলোনায় যোগ দেওয়া। তার পর তো কাতালান ক্লাবটির ঐতিহ্যের সঙ্গে মিশে গেছেন। শেষ ম্যাচে তাই আবেগ সামলাতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার।

লা লিগায় শনিবার রাতে আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে তাকে বিদায়ী উপহার দিয়েছে বার্সেলোনা। ম্যাচের পর কান্না ঝরা কণ্ঠে পিকে বলেছেন, ‘জীবনে আপনি যখন বড় হতে থাকবেন, এটা বুঝতে পারবেন যে ভালোবাসা অটুট রাখতে অনেক কিছু ছেড়ে দিতে জানতে হয়। আমার মনে হয়েছে সেই জায়গাটা ধরে রাখতে বিদায় বলার এটাই সময়। কারণ আমি এই ক্লাবটাকে অনেক ভালোবাসি।’

Manual1 Ad Code

তার পরেই পিকে জানালেন, এটাই তার শেষ বিদায় নয়। ভবিষ্যতে অন্য কোনও পদে থেকে হলেও বার্সেলোনায় ফিরবেন, ‘আমি নিশ্চিত ভবিষ্যতে এখানে ফিরে আসবো। তাই এটাই শেষ বিদায় নয়। ক্লাবটা যখন ম্যানইউর জন্য ছেড়েছিলাম, তখন ১৭ বছর বয়স। জন্মের পর এর সদস্য বানান আমার দাদা। জন্ম এখানে, তাই মরতেও চাই এখানে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code