অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াতের

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলা চালানো অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

বুধবার (১১ সেপ্টেম্বর) নগরের দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানানো হয়।

Manual5 Ad Code

শাহজাহান চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে খুন, গুম, অর্থ ও মানবপাচার, নানাবিধ অপরাধ সংঘটনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশ পুনর্গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

Manual8 Ad Code

এ সময় শাহজাহান চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual4 Ad Code

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহাম্মদ মোখলেছুর রহমান, নগর জামায়াতে ইসলামী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code