বর্তমান সরকারই মৌলবাদকে উস্কে দিচ্ছে: মির্জা ফখরুল!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। ফখরুল বলেন, বর্তমান সরকারই উস্কে দিচ্ছে মৌলবাদকে, বিএনপির সাথে মৌলবাদের সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আ’লীগ সরকার যত দিন আছে কোন নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা নাই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code