রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড: সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

Manual1 Ad Code

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, শুধুমাত্র ২২ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী আয় এসেছে ৭৮০ কোটি ৮০ লাখ টাকা।

 

গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ ডলার বা ১৮ দশমিক ৪০ শতাংশ।

 

এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫৯০ কোটি ৬০ লাখ ডলার। ফলে বছরওয়ারি হিসেবে প্রবাহ বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।

Manual1 Ad Code

 

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এ ধারা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং চলতি হিসাব ঘাটতি কমাতে সহায়ক হবে।

Manual5 Ad Code

 

 

 

 

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড: সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২০৯ কোটি ৫০ লাখ ডলার
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code