হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনা আক্রান্ত ।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:-হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এই প্রথম কোন জেলা প্রশাসক করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।

Manual1 Ad Code

সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই। তিনি জানান, এরই মধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।
হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, রোববার ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসনের করোনা শনাক্ত হয় এবং অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার পুনরায় তাঁর নমুনা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন।
এছাড়াও বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ বলে জানা যায়।

Manual6 Ad Code

প্রায় দেড়মাস যাবত জেলা প্রশাসক জেলাবাসীর ক্রান্তিকালে সবকয়টি উপজেলায় নিরলস ভাবে কাজ করে গেছেন। এবং রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেওয়া দায়িত্ব নিজেই পালন বলেন। উনার কর্মকাণ্ডে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন।
ইতিমধ্যে এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করছেন অনেকে। এবং সুস্থতা কামনা করছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code