অসৎ ব্যবসায়ীদের প্রতিহত করার আহ্বান এফবিসিসিআই’র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে মসলার কোনও সংকট নেই— তাই দাম বাড়ারও কোনও শঙ্কা নেই।  বুধবার (৮ জুন) রাজধানীর ‘মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি’র সঙ্গে এফবিসিসিআই  আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভায় এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশির উদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে যদি কোনও ব্যবসায়ী অসৎভাবে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালান, তবে সমিতির নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code