সতর্ক করল এফবিআই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: স্মার্টফোনের মালিকদের সতর্ক করে দিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এফবিআই। ‘পপ-আপ’ নম্বর ব্যবহার করে স্ক্যামাররা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সব তহবিল চুরি করে নিয়ে যেতে পারে বলে এই সতর্কতা জারি করা হয়।
স্ক্যামাররা আপনার কষ্টার্জিত নগদ হাতিয়ে নিতে তাদের উদ্ভাবন করা যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারে। এই ধরনের একটি পদ্ধতির মধ্যে রয়েছে টেক সাপোর্ট স্ক্যাম। স্ক্যামাররা এ ধরনের হুমকি ক্রমবর্ধমানভাবে চালিয়ে যাচ্ছে।
প্রযুক্তিবিদ বা স্বনামধন্য কোনো কোম্পানির টেক সাপোর্ট (প্রযুক্তি সহায়তা) হিসেবে কোনো অসৎ লোকের প্রতারণা করাকে টেক সাপোর্ট স্ক্যাম বলা হয়। এফবিআই জানায়, কম্প্রোমাইজড ইমেল বা ব্যাংক অ্যাকাউন্ট, কম্পিউটার ভাইরাস কিংবা সফ্টওয়্যার লাইসেন্স নবায়নের মতো বিভিন্ন সমস্যা সমাধান করার প্রস্তাব দিয়ে স্ক্যামাররা তাদের টার্গেট অনুযায়ী কল, ইমেল বা টেক্সট পাঠাতে পারে।
তারা টার্গেট করা ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেন যে তার আর্থিক অ্যাকাউন্টগুলো কম্প্রোমাইজড হয়ে গেছে এবং তারা ভিকটিমের কম্পিউটারে রিমোট অ্যাক্সেস পেয়েছেন। সেই সঙ্গে ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরের মতো সংবেদনশীল ডেটাও পাচ্ছেন।
এরপর টেক সাপোর্ট স্ক্যামাররা ভুক্তভোগীর কম্পিউটার এবং অর্থের উপর নিয়ন্ত্রণ নেয়ার জন্য আরও বোঝান, তার আর্থিক অ্যাকাউন্টও কম্প্রোমাইজড হয়ে গেছে এবং তার তহবিল দ্রুত স্থানান্তর করা দরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code