অ্যাপলের মিক্সড হেডসেট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বহুল আকাঙ্ক্ষিত মিক্সড রিয়েলিটি হেডসেটের উন্মোচনের তারিখ এগিয়ে আনছে টেক জায়ান্ট অ্যাপল। ব্লুমবার্গ সূত্রে জানা যায়, অ্যাপল তাদের এই হেডসেটটি আগামী জুনে অনুষ্ঠেয় ওয়ার্লড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে প্রিমিয়ার করবে। ডিভাইসটির নাম হতে পারে ‘রিয়েলিটি প্রো’। ডিভাইসটি এই এপ্রিলে আসার একটি আন-অফিশিয়াল ঘোষণা থাকলেও হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইস্যুর কারণে তা পিছিয়ে যায়। এ বিষয়ে অবশ্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানায় সংবাদমাধ্যম এনগেজেট।

Manual2 Ad Code

হেডসেটটির সম্ভাব্য দাম ৩ হাজার ডলার। এখানে এমন কিছু ফিচার রাখা হয়েছে; যা মেটা কোয়েস্ট প্রো-তে নেই। গুঞ্জন আছে, এটাতে থাকতে পারে ডুয়াল ফোর-কে ডিসপ্লে এবং ওয়াইড রেঞ্জ ক্যামেরা; যা দিয়ে কন্ট্রোলার ফ্রি ইনপুটের মাধ্যমে অ্যাডভান্সড ট্র্যাকিং সম্ভব। ব্যবহারকারী চাইলে আলাদা ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে এম২ প্রসেসর।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code