অ্যাস্ট্রাজেনেকার মুনাফা বেড়েছে ২৩ শতাংশ, বছরে ১৫০ কোটি ডলার সাশ্রয়ের পরিকল্পনা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফায় ২৩ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছে। একই সঙ্গে বছরে ১৫০ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কর পরিশোধের পর তাদের মুনাফা বেড়ে ৩১২ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ মুনাফা ২৩ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধিতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code