গাজার স্বাস্থ্য খাত পুনর্গঠনে প্রয়োজন ১ হাজার কোটি ডলার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজার স্বাস্থ্যখাত পুনর্গঠনে আগামী পাঁচ থেকে সাত বছরে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রাথমিক বিশ্লেষণে এই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

ফিলিস্তিনে ডব্লিউএইচও-এর প্রতিনিধি রিক পীপারকর্ন সাংবাদিকদের বলেছেন, স্বাস্থ্য খাত পুনর্গঠনে ব্যাপক অর্থসহায়তা প্রয়োজন। প্রাথমিকভাবে তাদের ধারণা, প্রথম দেড় বছরে তিনশ কোটি ডলারের বেশি ব্যয় হবে। আর সম্পূর্ণ পুনর্গঠনে পাঁচ থেকে সাত বছর লাগতে পারে। সেক্ষেত্রে মোট ব্যয় হাজার কোটি ডলার হতে পারে।

যুদ্ধবিরতি কার্যকরের দ্বারপ্রান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যাপক ত্রাণ সরবরাহের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। তাই, ত্রাণ চাহিদার পরিমাণ জানার জন্য চলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ।

Manual3 Ad Code

পীপারকর্ন বলেছেন, সবাই জানেন যে, গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছে। জীবদ্দশায় আমি কোথাও এত ভয়াবহতা দেখিনি।

Manual8 Ad Code

এর আগে ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম ঘেব্রেইসাস বলেছিলেন, গাজা অর্ধেকেরও কম হাসপাতাল কার্যকর রয়েছে।

বুধবার মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়াকে তিনি ‘সেরা খবর’ বলে উল্লেখ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code