আইএমডিবি রেটিংয়ে বছরের সেরা ১০ ভারতীয় সিরিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :

বছরের সেরা ১০ সিনেমার তালিকা প্রকাশের পাশাপাশি সেরা ১০ ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট ভিত্তিক মুভি ডেটাবেইস (আইএমডিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হাজার হাজার দর্শকের ভোটে সেই তালিকার জায়গা পাওয়া শীর্ষ দশ ওয়েব সিরিজ নিয়ে এ আয়োজন।

১০. জুবিলি
ওয়েব সিরিজ ‘জুবিলি’র মাধ্যমে পরিচালক বিক্রম মোতওয়ানি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প বলতে গিয়ে চোখের সামনে যেন ভারতীয় ছবির ইতিহাসকে তুলে ধরেছেন। তবে তা তথ্যচিত্রের কায়দায় নয়, বরং ফিকশন ও নন ফিকশনের মিশ্রণ ঘটিয়ে। জুবিলি মূলত, ইন্ডাস্ট্রি, স্টুডিও এবং স্টার হয়ে ওঠার গল্প। সঙ্গে দেশভাগ ও রাজনীতিকে মিলিয়েছে এক দারুণ চিত্রনাট্যে। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন—অদিতি রায় হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি ও রাম কাপুর প্রমুখ। গত ৭ এপ্রিল আমাজন প্রাইমে মুক্তি পাওয়া সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৩।

৯. স্কুপ
গত ২ জুনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজ ‘স্কুপ’। জিগনা বোরার স্মৃতিকথা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজটি। এতে জাগৃতি পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন কারিশমা তান্না। হানসাল মেহতা নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন—মুহম্মদ জিশান আইয়ুব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হারমান বাওয়েজা প্রমুখ।

Manual8 Ad Code

হানসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ আন্তর্জাতিক অঙ্গনেও জাদু দেখিয়েছে। চলমান বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান টিভি সিরিজের পুরস্কার জিতে নিয়েছে এটি। সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন সিরিজের প্রধান অভিনেত্রী কারিশমা তান্না। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৬।

৮. সাঁস বাহু অওর ফ্লেমিংগো
গত মে মাসের ৫ তারিখে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সিরিজ ‘সাঁস বাহু অওর ফ্লেমিঙ্গো’। হোমি আদাজানিয়া পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন—ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, ইশা তলওয়ার, অঙ্গীরা ধর, দীপক ডোব্রিয়াল, মনিকা ডোগরা, নাসিরউদ্দিন শাহ। ওয়েব সিরিজটিতে অ্যাকশনের পাশাপাশি ড্রামার ওপরও ভরসা রেখেছেন তিনি। সিরিজটিতে মাদক কারবারি চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৭।

৭. দহড়
৮ পর্বের সিরিজ ‘দহড়’ আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে গত ১২ মে। সিরিজটির মাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ওটিটি অভিষেক হয়েছে। সিরিজটিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। রীমা কাগতি ও রুচিকা ওবেরয় পরিচালিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন—গুলশান দেবাইয়া, বিজয় ভার্মা ও সোহম শাহ। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৬

৬ রানা নাইড়ু

নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘রানা নাইড়ু’ নিয়ে বেশ আলাপ–আলোচনা হয়েছে। সিরিজটির যৌনতা এবং হিংসাত্মক দৃশ্য নিয়ে বেশ চর্চা হয়েছে। ভেঙ্কটেশ এবং রানা দাগ্গুবতী অভিনীত ওয়েব সিরিজটি সম্প্রতি নেটফ্লিক্সের কনটেন্টে দর্শকদের সময় ব্যয়ের তালিকায় ৩৩৬ তম স্থানে রয়েছে। যা শীর্ষ ৪০০তে থাকা একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে। সুপর্ণ ভার্মা ও করণ অংশুমান পরিচালিত সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ১০।

৫. অসুর: ওয়েলকাম টু ইউর ডার্ক সাইড
জিও সিনেমায় সিরিজটি মুক্তি পেয়েছে গত ২ মার্চ। গৌরব শুক্লা ও বিভব শিকদার পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন–আরশাদ ওয়ারসি, বরুণ সোবতী, ঋদ্ধি ডোগরা ও অনুপ্রিয়া গোয়েঙ্কা। সিরিজটির আইএমডিবি রেটিং ৮ দশমিক ৫।

Manual6 Ad Code

৪. কোহরা
গত ১৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘কোহরা’। ছয় পর্বের সিরিজটি নিয়ে মুক্তির আগে তেমন আলোচনা হয়নি। সিরিজটি নিয়ে নেটফ্লিক্সও সেভাবে প্রচার চালায়নি। তবে সিরিজপ্রেমীরা ভুল করেননি। কারণ নির্দ্বিধায় নির্মাতা সন্দীপ শর্মার ওপর ভরসা রাখা যায়। ‘উড়তা পাঞ্জাব’, ‘পাতাল লোক’ নির্মাতার নির্মাণের ধরন সিরিজটিকে নিয়ে এসেছে আইএমডিবির তালিকায় চতুর্থস্থানে।

ইনভেস্টিগেটিং থ্রিলারের আড়ালে ‘কোহরা’ আসলে জেনারেশন গ্যাপের গল্প। তরুণ প্রজন্মের চাহিদা, জীবনযাপনের সঙ্গে তাঁদের আগের প্রজন্মের যোগাযোগের কতটা ফারাক, সেটিই যেন চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। মা–বাবার সঙ্গে সন্তানদের এই ব্যবধানের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সেটিও মনে করিয়ে দিয়েছে সিরিজটি। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৫।

৩. দ্য নাইট ম্যানেজার

ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজে অনিল কাপুরের সঙ্গে দেখা গেছে অভিনেতা আদিত্য রায় কাপুরকে। ‘আশিকি ২’ খ্যাত তারকারও এটাই প্রথম ওয়েব সিরিজ। পাশাপাশি দ্য নাইট ম্যানেজার–এ অভিনয় করেছেন সোভিতা ধুলিপালা এবং তিলোত্তমা সোম। একেবার অন্যরকম একটি চরিত্রে দেখা গেছে কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও। অবৈধ অস্ত্র ব্যবসার গল্প নিয়ে এই অ্যাকশন থ্রিলার সিরিজ নির্মাণ করেছেন পরিচালক সন্দীপ মোদি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে চলছে। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৬।

Manual6 Ad Code

২. গানস অ্যান্ড গুলাবস
রাজ ও ডি কে জুটির চার নম্বর সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’। ব্ল্যাক কমেডি ও ক্রাইম থ্রিলার সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায় গত ১৮ আগস্ট। নব্বইয়ের দশকের গুলাবগঞ্জ নামের এক শহরের চার চরিত্র নিয়ে গল্পের বিস্তৃতি। চারটি চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, দুলকার সালমান, গুলশান দেবাইয়া ও আদর্শ গৌরব। সিরিজটির মধ্য দিয়ে ওয়েব শোতে অভিষেক হয়েছে বলিউড অভিনেতা রাজকুমার রাও–এর। এই মুহূর্তে ওয়েব সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৭। আইএমডিবির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিজটি।

১. ফারজি
‘ফ্যামিলি ম্যান’ খ্যাত ভারতের জনপ্রিয় পরিচালক জুটি রাজ এবং ডি কে পরিচালিত সিরিজটির মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় বলিউড অভিনেতা শহিদ কাপুরের। গত ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিরিজটি। অভিনেতার সঙ্গে প্রথমবারের মতো দেখা গেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে। প্রতিভাবান এক চিত্রশিল্পীর নকল নোট বানানোয় জড়িয়ে পড়া এবং পরবর্তীতে পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডের আগমন—এ নিয়েই এগিয়েছে এই সিরিজের গল্প।

শহিদ কাপুর–বিজয় সেতুপতি ছাড়াও এতে অভিনয় করেছেন–কেকে মেনন ও রাশি খান্না। ৮ পর্বের এই সিরিজের এই মুহূর্তে আইএমডিবি রেটিং ৮ দশমিক ৪। ক্রাইম থ্রিলার সিরিজটি এরই মধ্যে দর্শকদের কাছে থেকে ভালো সাড়া পেয়ে জায়গা করে নিয়েছে আইএমডিবির শীর্ষে।

Manual6 Ad Code

News/R-3

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code