‘আইডা’র আঘাতে ক্ষতবিক্ষত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা : মিসিসিপিতে দুজনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

ঘূর্ণিঝড় আইডা’র ছোবলে ক্ষতবিক্ষত লুইজিয়ানায় উদ্ধারকারীরা তাদের অভিযান শুরু করেছে। ঝড়ের আঘাতে দু’জনের প্রাণহানি ঘটে। বন্যার পানিতে আটকা পড়েছে লোকজন। উড়ে গেছে ঘরের ছাদ।

Manual8 Ad Code

লুইজিয়ানা জুড়ে ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। নিউ অরলিন্স এখনও ডুবে আছে অন্ধকারে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হচেছ।

Manual6 Ad Code

ফুটেজে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। বাড়িঘরের ছাদ উড়ে যেতে দেখা গেছে বিভিন্ন ছবিতে। লুইজিয়ানার স্থানীয় এক ব্যক্তি বলেন, আমার জানালার কাচ ভেঙে গেছে। ছাদের কিছু টাইলস রাস্তায় ভেঙে পড়েছে। ফলে ভেতরে পানি ঢুকছে। লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ড বলেছেন, ক্ষতি সত্যিই ভয়ানক।

 

Manual6 Ad Code

Ida now a tropical storm as more than 1 million Louisiana utility customers  are left without power

 

প্রেসিডেন্ট জো বাইডেন লুইজিয়ানা ও মিসিসিপিতে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন। ইতোমধ্যে সেখানে ফেডারেল সহায়তা দেয়ার কথাও জানিয়েছেন। এডওয়ার্ড টুইটারে জানিয়েছেন, লুইজিয়ানায় ১৬শরও বেশি উদ্ধারকারী কাজ করছে।

সেনাবাহিনীর মেজর জেনারেল হানক টেইলর সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনী, জরুরি ফেডারেল ব্যবস্থাপনা কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের ৫ হাজার ২শর’ও বেশি সদস্য লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস ও আলাবামায় মোতায়েন করা হয়েছে।

 

Hurricane Ida: What to Know About the Storm and Its Damage - WSJ

 

রবার্টসন স্থানীয় গণমাধ্যমকে বলেন, কয়েকটি গাড়ি একটি আরেকটির উপরে পরে গর্তে স্তুপ করা অবস্থায় ছিল এবং সেগুলো বের করার জন্য ক্রেন ব্যবহার করতে হয়েছিল। তিনি ক্যাবল চ্যানেল সিএনএনকে বলেন, তিনি তার ক্যারিয়ারে এমন ঘটনা আর কখনো দেখেননি।

রাজ্য এবং স্থানীয় কর্মকর্তারা বলছেন, হাইওয়ে ২৬ একটি প্রধান সড়কপথ যা এই অঞ্চলটিকে লুইসিয়ানার সাথে সংযুক্ত করে এবং অপেক্ষাকৃত বেশী যানবাহন চলাচল করে। কর্মকর্তারা বলছেন, তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, শক্তিশালী হারিকেন আইডা গত ২৪ ঘণ্টায় আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ফলে প্রায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের একশ’ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code