

ডেস্ক নিউজ, ঢাকা: আইফোনের পোর্টকে আরও হালকা করার জন্য ইউএসবি টাইপ-সি ব্যবহারের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। অ্যাপল’র এক কর্মকর্তা গুরম্যানের সূত্রে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। তবে এটি এ বছরের আইফোনে না আসারই ভবিষ্যদ্বাণী করেছে সংবাদমাধ্যমটি। গুরম্যান জানান, এটি আসতে আসতে ২০২৩ সাল পেরিয়ে যাবে। আবার অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও একটি টুইটে এমন মন্তব্য করেছেন যে আগামী বছরের দ্বিতীয়ার্ধে এটি আসতে পারে।
অর্থাৎ আগামী বছরের আইফোনটি হতে পারে ইউএসবি টাইপ-সিসহ।