আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত, বিএনপি দুর্বল: জি এম কাদের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মাত্র তিনটি মাঠে রয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত। আর বিএনপি নেতৃত্বহীনতায় দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাই জাপাকে নিয়ে স্বপ্ন দেখছে।

গত শুক্রবার (২৭ আগস্ট) দলের বনানী কার্যালয়ে জাপার অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন. স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে তার দল। প্রতিটি নির্বাচনে জয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের প্রচারে প্রতিটি ঘরে ঘরে জাতীয় পার্টির দাওয়াত পৌঁছে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশ দেন জি এম কাদের।

Manual1 Ad Code

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি ও লিয়াকত হোসেন খোকা এমপি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code