আক্কেলপুরে সরকারি খাল প্রভাবশালীদের দখলে !

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট):
জয়পুরহাটের আক্কেলপুরে বেশিরভাগ সরকারি খাল প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে।এ ব্যাপারে কোন প্রতিকার না পাওয়ায় হতাশ হয়ে পরেছে সাধারন কৃষক ও জেলে সম্প্রদায়।
জয়পুরহাট জেলা সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন প্রায় ১৭ কিলোমিটার রাস্তার পার্শে খাল খনন করে রাস্তা নির্মান করা হয়। উক্ত খালের পার্শে সাধারণ কৃষকরা ধানের বীজতলা তৈরি করে ব্যবহার করে আসছিলেন। এক শ্রেণির প্রভাবশালী ব্যাক্তিরা রাস্তার পার্শে খালগুলো মাটি ভরাটের মাধ্যমে নিজের ইচ্ছে মতো আবাদী জমি এবং পুকুর নির্মানে ব্যস্ত হয়ে পরেছে। অপরদিকে খালগুলোতে সারা বছর সাধারণ জেলেরা মাছ ধরে জিবিকা নির্বাহ করে আসলেও বর্তমানে সম্পূর্ণরুপে বিতারিত হয়ে পরেছে। প্রতিদিন শত শত জেলে পরিবার এই খালে মাছ ধরে তাদের জীবন জিবিকা নির্বাহ থেকে বঞ্চিত হয়ে পরেছেন। বিশেষ করে আক্কেলপুর মহিলা কলেজ থেকে বাস টার্মিনাল হয়ে পুরাতন বাজার পর্যন্ত খালগুলো ভরাটের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পরেছে। ফলে অল্প বৃষ্টিতেই বাসা বাড়ী পানিতে নিমজ্জতি হয়ে পরার আশংকা দেখা দিয়েছে। এছাড়া ও উপজেলার জাফরপুর বাজারের প্রধান সড়কের উভয় পাশের খালগুলো ভরাটের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পরেছে। বর্ষা মৌসুমে পানি ধারনের একমাত্র জায়গা এই খালগুলোই ব্যাবহার হয়ে আসছিল। আক্কেলপুর সাধারণ জনগনের প্রত্যাশা তাদের এই দূভোগ নিরসন করবে কর্তৃপক্ষ।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন, অভিয্ক্তু ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code