ধুনটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

রফিকুল আলম,ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

Manual6 Ad Code

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

Manual2 Ad Code

ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ ও সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

উল্লেখ্য চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেরা ৬জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code