আক্রমণকারী ভারতীয়, দাবি আইনজীবীর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

সাইফ আলি খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া ৩০ বছর বয়সি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ।

Manual4 Ad Code

কিন্তু শেহজাদের আইনজীবীর দাবি, তার মক্কেল দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করে আসছেন। এমনকি তার পরিবারও ভারতেই বসবাস করেন। খবর এনডি টিভি।

Manual1 Ad Code

এদিকে আটক হওয়ার পর সাইফ আলি খানের আক্রমণকারী শেহজাদ নিজের অপরাধ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটি করেছি।’

পুলিশ অফিসার দীক্ষিত গেদাম সেসময় সাংবাদিকদের বলেন, ‘শেহজাদ একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনও ভারতীয় নথি নেই। তার কাছে পাওয়া
পুলিশ আরও জানিয়েছিলেন, অভিযুক্ত গত চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছে। তবে, আসামিপক্ষের আইনজীবী সন্দীপ ডি শেরখানে বলছেন ভিন্নকথা।

Manual2 Ad Code

মি. শেরখানে জানান, তার মক্কেল (মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ) সাত বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন এবং তার কাছে ভারতের গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এমনকি তার পরিবারও ভারতে বসবাস করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code