আখাউড়ায় দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে শনিবার থেকে রোববার পর্যন্ত এ দুদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

অন্যদিকে আগামীকাল রোববার চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি সংবাদ মাধ্যমকে জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন ও চতুর্থধাপে আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি দুই দেশের ব্যবসায়ীরা আগেই অবিহিত রয়েছে।

Manual3 Ad Code

আগামী সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।

Manual3 Ad Code

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ সংবাদ মাধ্যমকে জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code