আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা সংশয়ে বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ২০২৪ এর নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নিজের বয়স, করোনা মহামারী এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও দরজা খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রবিবার সিবিএস নিউজে প্রচারিত ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে উপস্থাপক স্কট পেলি বাইডেনকে স্মরণ করিয়ে দেন তিনি নির্বাচনের অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসময় প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, তিনি আসলেই অংশ নিচ্ছেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘আমি বলেছিলাম আবারও দৌঁড়াবো। এটি শুধু আমার ইচ্ছা। কিন্তু এটি আসলেই কী দৃঢ় সিদ্ধান্ত যে আমি আবারও দৌঁড়াবো? সেটিই দেখার বাকি আছে..।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code