নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : লখনৌতে একটি কনসার্ট চলাকালীন মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সেই অনুষ্ঠানে গলার সমস্যার কারণে গান গাইতে না পেরে দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। এবার কলকাতায় তার আসন্ন কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন গায়িকা। আজ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সাময়িক স্থগিত করা হয়েছে; নতুন তারিখ ঘোষণা করেছেন এই শিল্পী। সুনিধি চৌহানের ‘আই অ্যাম হোম’ মিউজিক্যাল ট্যুেরর অংশ হিসেবে দুই মাস ধরে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। গত বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সুনিধি জানান, গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এই শারীরিক অবস্থার কারণেই আজকের পরিবর্তে আগামী ২৫ মার্চ একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই একই টিকিট দিয়ে ২৫ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। মঞ্চে কান্নাজড়িত গলায় সুনিধি জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কখনো হননি। লখনৌয়ের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কলকাতার ভক্তদের আশ্বস্ত করে তিনি নতুন এই সূচি ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code