অভিবাসীদের উদ্ধার করে বিচারের মুখে ২৪ স্বেচ্ছাসেবী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: গ্রিক দ্বীপ লেসবসে চার বছরের বেশি সময় ধরে বিচার চলছে ২৪ জনের একদল স্বেচ্ছাসেবীর। গ্রিস উপকূলে অভিবাসীদের উদ্ধার অভিযান শুরুর পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে এই বিচারের নিন্দা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অভিযুক্তদের মধ্যে শরণার্থী ও সাঁতারু সারাহ মারদিনি রয়েছেন। সম্প্রতি একটি চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে তিনি কীভাবে বোনকে নিয়ে সিরিয়া থেকে পালিয়েছিলেন।

Manual6 Ad Code

২০১৮ সালে এই সেচ্ছাসেবীদের গ্রেফতার করা হয় বেশ কয়েক মাস ধরে মানবপাচারকারী হিসেবে সন্দেহের পর। কিন্তু মঙ্গলবার তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, অবৈধভাবে রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থা ব্যবহার, অর্থপাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code