আগামী বছর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ ও সুইজারল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পর কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। বিগত পাঁচ দশকে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বিস্তৃত ও গভীরতর হয়েছে। দুই দেশ আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকায় সুইস দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশের জন্য ২০২২-২০২৫ মেয়াদে নেওয়া উন্নয়ন সহযোগিতা কর্মসূচি প্রকাশ করেছে সুইজারল্যান্ড। বাংলাদেশ সফররত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্রানজি এই সহযোগিতা কর্মসূচি উপস্হাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

Manual5 Ad Code

সুইজারল্যান্ডের বৈদেশিক নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের আঙ্গিকে নতুন এই সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক এজেন্ডা ২০৩০ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে এটি সংগতিপূর্ণ। বাংলাদেশের স্হিতিশীল ‘এলডিসি গ্র্যাজুয়েশনে’ সহযোগিতা করা; সমৃদ্ধ, ন্যায়সংগত ও সহনশীল একটি সমাজ গঠনে উত্সাহিত করা এবং শান্তিপূর্ণ সামাজিক সহাবস্হানে ভূমিকা রাখাই হলো সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫-এর সামগ্রিক লক্ষ্য। বাংলাদেশে এই কর্মসূচি বাস্তবায়নে সুইজারল্যান্ড আগামী চার বছরে প্রায় ১১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (১ হাজার ১০০ কোটি টাকা) বরাদ্দ করবে।

Manual4 Ad Code

প্রথম বারের মতো বাংলাদেশ সফরে এসে ড্রানজি বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সুইস সহায়তাপ্রাপ্ত নারী ও পুরুষ এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারসমূহ এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code