আজ ও আগামী দু-দিনের আবহাওয়া যেমন থাকবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: কয়েক দিন ধরে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আজ ও আগামী দুদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। আর দিন ও রাতে এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual5 Ad Code

সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Manual6 Ad Code

একই রকম আবহাওয়ার থাকার সম্ভাবনার তথ্য জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবারও।

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় দেশ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৫ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code