আজ গান শোনাবেন মাহফুজুর রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক: ঈদের রাতে মঙ্গলবার (৩ মে) একক সংগীতানুষ্ঠানে আসছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

‘তোমাকে চাই’ শিরোনামে এবারের আয়োজনে তিনি শোনাবেন মোট ১১টি গান। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠানটি।

Manual3 Ad Code

এরআগে এটিএন বাংলা জানিয়েছিল, সংগীতের প্রতি ড. মাহফুজুর রহমানের রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

Manual4 Ad Code

অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে ‘বাঁচতে পারব না, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রং’, তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’ এবং ‘চাঁদ রূপসী’ শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন।

Manual7 Ad Code

প্রতিবার ঈদের সময়ে তার একক সংগীতানুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলে, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code