আদমদীঘিতে এবারও রোপাআমনের বাম্পার ফলনের সম্ভাবনা

লেখক:
প্রকাশ: ৬ years ago
bty

Manual1 Ad Code

 

হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) :

Manual8 Ad Code

যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমাহার। রোপাআমন ফসলের মাঠ যেন সবুজ চাদরে পরিপূর্ন। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকুলে থাকায় শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় এবারও রোপাআমনের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। গত রোপাআমন মৌসুমেও ধানের বাম্পার ফলন হয়েছি।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১১ হাজার ১শত ১৫হেক্টর জমিতে রোপাআমন ধান চাষ করা হয়। এরমধ্যে স্বর্ণা-৫, রনজিত, পায়জাম, হাইব্রিট, ব্রি-ধান-১১, ৩৪, ৪৯. ৬২সহ বেশ কয়েক জাতের আমন ধান রোপন করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোন রোগবালাই দেখা দেয়নি। ইতি মধ্যে অনেক ধানগাছ থেকে মোচা বের হতে শুরু করেচে। রোপাআমন ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাগনের পরামর্শে রোগ বালাইনাশক ঔষধ প্রয়োগসহ সার্বক্ষনিক জমিতে পরিচর্যা করছেন কৃষকরাকুল। কৃষক মিজানুর রহমান, সুনিল চন্দ্র, জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান সবুজে ঘেরা রোপাআমনের মাঠ দেখে যেন এক মূহুর্তের জন্যেও বিশ্রাম নেয়ার ফুরসত নেই। যেদিকে চোখ যায় সবুজের অপরুপ সমাহার। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজপাতা, আর আনন্দে দুলছে কৃষকদের মন। মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও আমন আবাদের জন্য আবহাওয়া অনুকুলে তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি জানান, উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন কৃষকদের সময় মত পরামর্শ দেয়ায় আমন ক্ষেতে এবার রোগবালাই লক্ষ করা যাচ্ছেনা। ধানগাছে রোগবালাই না থাকায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code