আদানি গ্রুপে মার্কিন বিনিয়োগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্পদ ব্যবস্থাপনা সংস্থা আদানি গ্রুপে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ভারতীয় মাল্টি-বিলিওনিয়ার গৌতম আদানি। তিনি বলেছেন, গ্রুপের চারটি কোম্পানির শেয়ার কিনেছে ফ্লোরিডা জিওজি পার্টনারস।

Manual8 Ad Code

আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত স্টক মার্কেট ম্যানিপুলেশন এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের পর থেকে বিপদেই ছিলেন ভারতীয় ধনকুবের আদানি ও তার গ্রুপ। মার্কেটে তার শেয়ারের দাম হু হু করে নামতে থাকে।

Manual7 Ad Code

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশ হয়। তারপর থেকে আদানি গ্রুপের সাতটি স্টক মার্কেট-তালিকাভুক্ত কোম্পানির মূল্য আনুমানিক ১৩৫ বিলিয়ন ডলার কমে যায়। এমন প্রেক্ষাপটে এই বিনিয়োগে নিশ্চয় স্বস্তি পাচ্ছেন আদানি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code