বাংলাদেশ এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ

ব্রিটেনের নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন এনবিএ-র নতুন কমিটির অভিষেক জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা দুইটায় নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নর্থাম্পটন টাউন কাউন্সিলের প্রথম ব্রিটিশ-বাংলাদেশী মেয়র কাউন্সিলর রুফিয়া আসরাফ, কাউন্সিলর যথাক্রমে এনামুল হক, আজিজুর রহমান, তুরন মিয়া সহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এনবিএ-এর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হাবিবুর রহমান ও সদ্য বিদায়ী সেক্রেটারি ফয়জুর রহমান নতুন কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আকিক মিয়া ও সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। হাবিবুর রহমান বর্তমান প্রেসিডেন্ট আকিক মিয়া ও সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপির হাতে সেন্টারের চাবি তুলে দেন।

নতুন কমিটি পুরাতন কমিটির দিক-নির্দেশনার সাথে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সংগঠনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।এনবিএন নবনির্বাচিত সেক্রেটারি জাবির মিয়া বলেন, আমরা নতুন কমিটি এসেছি। পরবর্তীতে আমরা ফেইস টু সহ ইশতেহারে যা বলেছি ও কমিউনিটি মানুষের কাছে যা ওয়াদা করেছি যেমন বাংলা স্কুল, সেন্টার উন্নত করা, আমরা কমিউনিটিকে কিভাবে সার্ভিস ডেলিভারি করতাম পারতাম আর আমরা ফান্ডডিংটা রেইজ করতাম, আমরা মিলেমিশে কাজ করে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিবো। আগত নেতৃবৃন্দও তাদের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দেন এনবিএ এর নেতৃবৃন্দকে।

কাউন্সিলর এনামুল হক বলেন, আমি আশা করব এনবিএ তে যারা নির্বাচিত হয়েছেন তারা মিলেমিশে কাজ করবেন। কমিউনিটির যা প্রয়োজন তা তারা পুরন করবেন।আমার কাছ থেকে যা সহযোগিতা দরকার তারা পাবেন সব সময়।

Manual6 Ad Code

এনবিএ নির্বাচিত কর্মকর্তারা আশা করেন, তাদের দেওয়া কমিটমেন্ট তারা রক্ষা করবেন। এনবিআর নতুন কমিটি চেয়ারম্যান আকিক মিয়া বলেন, আমরা দায়িত্ব নিয়েছি নতুন কমিটি। পুরাতন কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাদেরকে নির্বাচিত করে আমরা নর্থাম্পটনবাসীকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা ইশতিহারে যা বলেছি তা বাস্তবায়নে আমরা সকলে মিলে কাজ করবো।

Manual5 Ad Code

আপনাদের আশা যা আছে তা পূরণ করবো আমরা সকলেই ।এক্সটেনশন এক্সটেনশন করা,বস্ককদের খেলাধুলা করার জন্য সুশাল ক্লাব করবো। আমাদের ইশতেহারে যা যা বলেছি তা আমরা সকলেই মিলে করবো।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করার পর এক সভা অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান আকিক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী সলিসিটর জাবির মিয়া জেপির পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইকবাল খান, কোষাধ্যক্ষ সৈয়দ মামুন আলী, কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর তুরন মিয়া, সাবেক কাউন্সিলর নাহার বেগম, এম এ রউফ, আব্দুল কুদ্দুস, ফিরোজ মিয়া, সুরাফ মিয়া, শাহ মোস্তাক আহমদ, আব্দুল মুকিদ সহ আরো অনেকেই।অনুষ্ঠানের শুরুতেই নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে বিশাল আকারের কেক কেটে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual5 Ad Code

নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন সংক্ষেপে এনবিএ এর নির্বাচিত ১২ জন প্রতিনিধি আগামী ৩ বছর এই সংগঠন পরিচালনা করবেন। স্থানীয় বাংলাদেশীদের আশা প্রতিনিধিরা সবার কল্যাণে কাজ করবেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code