

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ইউটিসি সময় রাত ৩টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসর ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার ব্যাম্বো ফ্ল্যাট শহর থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
এছাড়া ভূমিকম্পটির কেন্দ্রস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে বলেও জানিয়েছে ইউএসজিএস। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।