আপনার ছেলেকে যুক্তরাষ্ট্রে রাখলেন কেন প্রধানমন্ত্রীকে রিজভীর প্রশ্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি প্রধানমন্ত্রী এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন, তাহলে আপনার ছেলেকে দেশে রাখেন না কেন? আপনার ছেলেমেয়ে বিদেশে থাকে কেন? অনেক দেশই আপনার বন্ধু, সেসব দেশে আপনার ছেলেকে না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে রাখলেন কেন?’

Manual8 Ad Code

রবিবার (৪ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথাব্যথা নিরপেক্ষ নির্বাচন নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বলেছেন— স্যাংশনের বিষয়ে তার কোনও মাথাব্যথা নেই। উনার (প্রধানমন্ত্রীর) মাথাব্যথা শুধু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা বললে। এ কথা বললেই ওনার মাথাব্যথা বেড়ে যায়, অসুস্থ হয়ে পড়েন।’

রিজভী বলেন, ‘আমাদের চলাচল, আমাদের কথা বলা, কোনোটারই স্বাধীনতা নেই। এক দানবীয় শক্তি, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে। এদের পরাজিত করতে হবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code