আফগানিস্তানে বিশেষজ্ঞ চিকিৎসককে অপহরণের পর হত্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে প্রখ্যাত এক বিশেষজ্ঞ চিকিৎসককে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

Manual6 Ad Code

শনিবার ওই চিকিৎসকের ছেলে রোহিন আলেমি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাদের আলেমিকে দুই মাস আগে মাজার-ই-শরীফ থেকে অপহরণ করা হয়। এর পর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে।খবর এবিসি নিউজের।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, তাদের পরিবার সাড়ে তিন লাখ মার্কিন ডলারের সমপরিমাণ মুক্তিপণ দিলেও পরে অপহরণকারীরা আরও দ্বিগুণ মুক্তিপণ দাবি করে।

Manual7 Ad Code

মুক্তিপণ দেওয়া সত্ত্বেও অপহরণকারীরা আলেমিকে হত্যা করে এবং তার মরদেহ রাস্তায় ফেলে রাখে। অপহরণকারীরা ফোন করে জানিয়ে দিয়েছিল তার মরদেহ কোথায় পাওয়া যাবে।

রোহিন আলেমি বলেন, আমার বাবাকে নির্যাতন করা হয়েছে, তার শরীরে ক্ষতের চিহ্ন আছে। আলেমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মাজার-ই-শরীফে সরকারের প্রাদেশিক হাসপাতালে কাজ করতেন।

এ ছাড়া তিনি একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন। যেটিকে শহরের প্রথম বেসরকারি মনোরোগ ক্লিনিকও বলা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code